IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় একটি সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের প্রতিবাদে এবং টেকসই সড়কের দাবিতে ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। বোরবার বেলা ১১টায় সুলতানগঞ্জ এলাকায় বাধা দেয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত এই উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘এলিজা এন্টারপ্রাইজ’। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ড্রেন, সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কটির কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। অথচ এই বিষয়ে তদারকি করার ক্ষেত্রে পৌরসভার ভূমিকা নাই বললেই চলে।”

অলকার মোড় এলাকার আরেক বাসিন্দা আবুল কাশেম বলেন, “এই নতুন রাস্তার চেয়ে আমাদের আগের সড়কটাই অনেক ভালো ছিল। সিডিউল অনুযায়ী যেভাবে বালি ও ইটের খোয়া দেওয়ার কথা, ঠিকাদার সেটি দিচ্ছেন না। বালির পরিবর্তে শুধু মাটি আর অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। এভাবে কাজ হলে প্রথম বর্ষাতেই রাস্তাটি ভেঙে যাবে।” নিম্নমানের সামগ্রী দেওয়ায় টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে এলাকাবাসী সম্মিলিতভাবে কাজে বাধা দিয়েছেন বলেও জানান তিনি।

সড়ক নির্মাণে অনিয়ম ও স্থানীয়দের বাধার বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “উক্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় জনগণের বাধা দেওয়া ও ক্ষোভ প্রকাশ করা সম্পূর্ণ যৌক্তিক।”তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঠিকাদারকে নিয়ম মেনে মানসম্মত কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মের বাইরে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

পৌরবাসীর দাবি, দ্রুত এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930