IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মহানগরীর কাটাখালী থানা পুলিশ চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মৃত জার্মান আলীর ছেলে মো: টনি (২০) এবং একই জেলার তানোর থানার দূর্গাপুর গ্রামের মো: আশরাফুল ইসলামের ছেলে মো: রাসেল মন্ডল (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অপর আসামি রাসেল মণ্ডল টনিকে ইয়াবা বিক্রয়ের কাজে সহযোগিতা করছিলেন।

অপরদিকে গত ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ কেচুয়াতৈল এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার নারিকেল বাড়িয়া গ্রামের মো: আমান উল্লাহর ছেলে মো: নুর ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: ফরিদ আলী (২৬) এবং কাটাখালী থানার শ্যামপুর চর গ্রামের আব্দুল হাদির ছেলে মো: রফিকুল ইসলাম রকি (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় ফরিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর আসামি রকি ট্যাপেন্টাডল বিক্রয়ের কাজে সহযোগিতা করছিলেন।

তাছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: শফিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ