ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের বাসুপাড়া থেকে কার্তিকপাড়ার যাবার রাস্তা হোসেন এর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানান যায়।
গত ২৬ জুলাই রাত সাড়ে ১০ টার সময় পুঠিয়া তাহের পুরের রাস্তার হোসেন এর বটতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে। সেই সময় ১ জন আহত অবস্থায় পুঠিয়া ফায়ায সার্ভিস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হলেন শীল মারিয়া ইউনিয়নের চন্দন মারিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন(৩২)।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, আকাশে মেঘ আর বৃষ্টির কারণে মনে হয় খুব দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মটরসাইকেল চালক একা একা মেরে দেয় সেই সময় চালকের অবস্থা অনেক খারাপ দেখে পুঠিয়া ফায়ার সার্ভিসের ফোন করা হলে ফায়ার সার্ভিসের এসে আহত ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। মটরসাইকেল চালক অবস্থা খুব আশঙ্কাজনক ছিলো। পরে জানতে পারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


