IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : টেকসই ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কর্ডএইড (Cordaid) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর আয়োজনে দুই দিনব্যাপী “ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের লং বিচে হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। সোমবার প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাসিক প্রশাসক মহোদয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম অগ্রণী স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যা সমন্বিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ সংগ্রহ ব্যবস্থা, কার্যকর পরিবহন এবং সুশৃঙ্খল বর্জ্য নিষ্পত্তির মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও কক্সবাজার অফিসের হেড রুচিকা বাহেল এবং কর্ডএইড এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো. এহসানুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

কর্মশালায় পৌর এলাকায় উন্নত ও টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে উৎসভিত্তিক বর্জ্য পৃথকীকরণ, দক্ষ সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ