IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ

পুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : ২০২৫-২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায় (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচি এর আওতায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা থেকে পাওয়া তথ্য মতে, প্রাথমিকে লেখাপড়া করা ৩৯ জন ছাত্র-ছাত্রী। প্রতিটি ছাত্র – ছাত্রীকে ৩ হাজার করে টাকা দেয়া হয়। মাধ্যমিকে পড়ুয়া ২৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিজন ছাত্র ছাত্রীকে ৫ হাজার করে টাকা এছাড়াও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১৬ জন ছাত্র-ছাত্রীকে ৭ হাজার করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর গরীব, দুস্থ ও অসহায় ৬০ জনের মাঝে ১ হাজার টাকা করে ৬০ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৩০ জুলাই সাড়ে ১০ টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা সভা কক্ষে শিক্ষাবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ ( পুঠিয়া- দুর্গাপুর ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ,উপস্থিত ছিলেন জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শ্যামল কুমার।

এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31