IMG-LOGO

শনিবার, ১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুতানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরিপুঠিয়া বাথরুমে পড়ে ৯ মাসের প্রসূতি নারীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তারবাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগনন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনপুঠিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক মাসব্যাপী মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুচাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধারফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলনপোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যুদুপুরের মধ্যে ৭ অঞ্চেলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস‘যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে’বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে বৃহস্পতিবার( ৩০ জুলাই )রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ ওরফে অমল থান্দার এর আলাইপুর গ্ৰামের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ককটেল বিস্ফোরণের ঘটনা বলে প্রচার করা হলেও
ভুক্তভোগী অমল থান্দার বলেন, ককটেল নাকি আগ্নেয়াস্ত্রের ফায়ার তা তিনি বুঝতে পারেন নি। তিনি বলেন,রাতে শুয়ে ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে , হঠাৎ করেই লোকজনের গালাগালি শুনতে পায়।এর পরে পরপর চারটি বিকট শব্দ শুনতে পান । শব্দ শুনে পাশের বাড়ির লোকজনও ছুটে আসে।”

তিনি বলেন, “প্রথমে মনে হয়েছিল ককটেলের শব্দ। পরে মনে হলো ফাঁকা গুলির শব্দের মতো। ঘটনার পরপরই থানা পুলিশকে জানাই। পুলিশ রাতেই এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

এই ঘটনার জন্য তিনি “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের” দায়ী করেন। তার ভাষ্য, “বাড়ির বাইরে বের হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাই কাউকে চিনতে পারিনি।”

পাশের বাড়ির বাসিন্দারাও রাতে কয়েকটি বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন।

এ ঘটনার প্রতিবাদে বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং আগ্নেয় অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুঁড়েছে।”

তিনি এই “নারকীয় হামলার” তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু বলেন, “বিএনপি নেতাকে ঘায়েল করে ক্ষতি সাধনের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।” তিনি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান বিএনপির এই নেতা।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে কি ধরনের বিস্ফোরণ তা তিনি নিশ্চিত করতে পারেন নি।
বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল । ঘটনার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031