ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া এলাকায় বাথরুমে পড়ে ৯ মাসের প্রসূতি নারীর মৃত্যুর ঘটনা ঘটছে।
১ আগস্ট বেলা সাড়ে ১০ টা সময় পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া এলাকার উজ্জ্বলের স্ত্রী ৯ মাসের অন্তসত্তা ছিলেন অন্তরা বেগম (২১) সকালে বাথরুমে গিয়ে সেখানে পড়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা বাথরুম থেকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আশা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বাথরুমে পড়ে গিয়ে একজন গর্ভবতীর মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা অবগত আছি। এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। এটি স্বাভাবিক মৃত্যু।



