IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি

তানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সদরের তানোর–মুন্ডুমালা সড়কের পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায় থাকা ভবনটির দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা কয়েকটি সিলিং ফ্যান ও জেনারেটরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক দাম ৫০ হাজার টাকার মত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চোরেরা ভবনের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে।

পরে তারা চার থেকে পাঁচটি সিলিং ফ্যান ও জেনারেটরের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের ভাষ্য, বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করে উদ্বোধন করা হলেও ভবনটি কখনো কার্যকর ভাবে ব্যবহার শুরু হয়নি। নিচতলার কক্ষগুলো ভাড়া দেওয়া হয়নি এবং ওপরের তলায়ও কোনো সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রম চালু হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তানোরে কোনো ধরনের বড় বিশৃঙ্খলা না ঘটলেও ভবনটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। ব্যস্ত সড়কের পাশে ভবনটি অবস্থিত হলেও সেখানে কোনো নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী বা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার সুযোগেই চুরির এ ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য সচিব ও তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলা করার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কি মালামাল চুরি হয়েছে, তা যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31