IMG-LOGO

রবিবার, ২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদবাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, মহাসচিবস্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীরপত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ‘পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক ঈশাকে ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে চাউলকলের পুকুরের গরমপানিতে পড়ে এক শিশুর মৃত্যুরাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুতানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরিপুঠিয়া বাথরুমে পড়ে ৯ মাসের প্রসূতি নারীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তারবাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগনন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় আত্মীয় পরিচয়ে এক সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে অভিনব কৌশলে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যাওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চুরি হওয়া স্বর্ণালঙ্কার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গা জাঙ্গাল গ্রামের ইয়াসমিন খাতুন (২৮), তাঁর স্বামী আবদুল আলিম (২৮) এবং বাবা খলিলুর রহমান (৪৮)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সন্ধ্যায় ইয়াসমিন খাতুন ও তাঁর স্বামী আবদুল আলিম তাঁদের এক বছরের শিশুসন্তানকে নিয়ে বাগমারা গ্রামের সাংবাদিক মামুনুর রশিদের বাড়িতে যান। তারা নিজেদের সাংবাদিক মামুনুর রশিদের প্রয়াত বড় ভাই, যিনি পুলিশের সদস্য ছিলেন, তাঁর আত্মীয় পরিচয় দিয়ে আশ্রয় নেন। পরিবারের গৃহিণী রাহামা বিবি সরল বিশ্বাসে তাঁদের ঘরে থাকতে দেন।

পরদিন সকালে অতিথিরা চলে যাওয়ার পর রাহামা বিবি দেখতে পান, ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা খুলে সেখানে রাখা তাঁর ও তাঁর কলেজপড়ুয়া মেয়ের প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চক্রটি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় বাগমারা থানায় মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দীন ও এসআই রফিকুল ইসলাম অভিযান চালিয়ে নাটোর থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী রাহামা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামী মারা যাওয়ার পর পেনশনের টাকা দিয়ে কলেজে পড়ুয়া মেয়ের জন্য গহনা বানিয়েছিলাম। সঙ্গে আমার নিজের গহনাও ছিল। আত্মীয়ের পরিচয় দিয়ে প্রতারক চক্রটি সব শেষ করে দিল।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চক্রটি নওগাঁ, নাটোর ও রাজশাহী অঞ্চলে একই কৌশলে চুরি ও প্রতারণার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেপ্তারের খবর পেয়ে আরও কয়েকজন ভুক্তভোগী থানায় এসে একই উপায়ে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031