IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টের
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানিয়েছেন, জনগণের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকেই দেশ ও নিজ নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।
রবিবার ২রা আগষ্ট দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি।

এমপি তার নির্বাচনী এলাকার জনগণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বীকার করেন যে বহু মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে এবং রাতারাতি সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে, সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বর্তমান সরকারের কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে একেকজনকে একেকভাবে সহযোগিতা করা হবে।

নির্বাচনের আগে দেওয়া ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি মিলন বলেন, একটি অকেজো ও বিনষ্ট রাষ্ট্রকে মেরামত করার জন্যই এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এই ৩১ দফার প্রতি আস্থা রেখেই দেশের মানুষ তাঁদের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন। বর্তমানে সেই আলোকেই সরকার কাজ করে যাচ্ছে।

পবা-মোহনপুরের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সকল ধরনের উন্নয়ন, বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা কীভাবে গড়ে উঠবে, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের হাতে রয়েছে। আগামী দিনে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রতি আস্থা রেখে একটি পরিকল্পিত ও উন্নত পবা-মোহনপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের পর অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ করেন এমপি।

অটো রিক্সা উপহার পেয়ে দরিদ্র সারোয়ার জামান হাতেম বলেন, এই মূল্যবান উপহারটি তার ও তার পরিবারের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। এর মাধ্যমে তিনি পরিবারের ভরণপোষণ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিশ্চিন্তে পালন করতে পারবো।
এছাড়াও তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “গাড়িটা পেয়ে আমার অনেক উপকার হলো। কারণ, এই গাড়িটা দিয়ে আমার পরিবার চালানো, বাচ্চাদের মানুষ করা, তাদের লেখাপড়ার খরচ জোগানোসহ নিজের এবং অন্যান্য সব প্রয়োজন মেটানো সম্ভব হবে।”
এমন একটি জীবনমান উন্নয়নকারী উদ্যোগের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আজীবন ঋণী থাকবেন বলে জানান।

মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও আব্দুল কাদের সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন প্রান্তিক বা সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই উপহার কেবল একটি বাহন নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর বড় অবলম্বন হয়ে উঠবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31