ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি মো. সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষকদলের সম্পাদক মো. মতিউর রহমান মতি।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, থানার এস আই মো. মোনোয়ারুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো. আইয়ুব আলী। প্রশিক্ষণ কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটররা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।#


