IMG-LOGO

সোমবার, ৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধাররাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণমানব সেবা অভিযান এর মতিহার শাখার উদ্বোধনরাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭ আহত ৪০রাতভর ঘুমের পরও কোন উপকরণের ঘাটতিতে ক্লান্ত লাগেআওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তির বিএনপির প্রস্তুতি সভাবাঘায় গেম নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হুকুমের আসামি গ্রেপ্তার‘উন্নয়নের জন্য নীতি স্বাধীনতা নিশ্চিত করা জরুরি’জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান মির্জা ফখরুলেররুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিতমহাদেবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানেঅবৈধ রিং জাল জব্দ ও ধ্বংসমহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবাগমারায় বীরকয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন২ মিনিটে ৫ বার সাপের ছোবলেও বেচে আছেন নারী‘আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পুড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার বামন শিকর উত্তরপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: হাবিবুর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও গত শনিবার ১লা আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া অচিনতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মুক্তার হোসেনের ছেলে মো: মিজানুর রহমান ওরফে মিজান (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিজানের বিরুদ্ধে শাহমখদুম থানায় ১টি পেনাল কোড, রাজপাড়া থানায় ১টি নারী ও শিশু আইনে এবং ১টি মাদক মামলা রয়েছে।

এইদিন রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে পবা থানা পুলিশ তরফ পারিলা এলাকায় অভিযান পরিচালনা করে চক পারিলা গ্রামের মো: মাসুদ রানার ছেলে মো: আলমগীর কবির (৩৫)-কে গ্রেপ্তার করা হলেও একই থানার তরফ পারিলা গ্রামের মো: আজাহার আলীর ছেলে মো: বাবু হোসেন (৫৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অন্যদিকে গত রবিবার ২ আগস্ট সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি বাসার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একই থানার খরবোনা নদীর ধার গ্রামের কেতাবুরের ছেলে মো: রুহুল আমিন (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রুহল আমিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031