ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা.নাবিলা ফেরদাউস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি অফিসার মামুনূর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম গামা, বিএনপির সাবেক সহ সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। অপরদিকে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মিছিলটি নিতপুর কপালি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাগর আলী, সেক্রেটারি শরিফুল ইসলাম, এনসিপি নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। #


