IMG-LOGO

শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ অপহরণ জিয়াউল আহসানের নেতৃত্বে’১০ আগস্ট এসএসসির ফল প্রকাশতনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশসম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসকবাঘা -চারঘাটে কাঁচা রাস্তা থাকবে না ,বাঘা পৌরসভায় রাস্তা ও ড্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি চাঁদখালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় ৭ দিনের রিমান্ডে জগলুল পাশামহাদেবপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্নমান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণউৎপাদন ব্যয় বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরাসিংড়ায় জুলাই শহীদ স্মরণে ৫ শতাধিক গাছের চারা বিতরণ১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে দেশের ১ কোটি ৬০ লাখ পরিবাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২জনের কারাদন্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করতে হবে” -জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঘায় এমপি চাঁদ

দেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করতে হবে” -জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঘায় এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : “ইতিহাস কাউকে ক্ষমা করে না। জুলাই কারো একার নয়। ক্ষমতাও চিরস্থায়ী নয়” – জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এভাবেই দেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

মঙ্গলবার (৫আগস্ট )বেলা সাড়ে ১২টায় বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবু সাইদ চাঁদ বলেন, বিএনপি এদেশের মানুষের সাথে বেঈমানি করে নাই। বরং জনগণের কল্যাণে কাজ করেছে এবং গণতন্ত্র রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। বিএনপি কখনো বলেনি বাস্তবায়ন করা হবে না। রাজনৈতিক দলের কেউ কেউ তারেক রহমান সম্পর্কে না জেনে না বুঝে বাজে কথা বলে। তাদের জানা উচিত, তারেক রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কলকাঠি নাড়ছে। তার ছেলেও বিদেশের মাটিতে বসে বড় বড় কথা বলছে। ক্ষমতায় থেকে শুধু বড় বড় কথাই বলেননি, অনেক জুলুম-নির্যাতন করেছেন। তাই বাংলাদেশে আসার কথা ভুলে যান।”

স্বৈরাচারের পক্ষে যারা আছেন তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছেন উল্লেখ করে এমপি বলেন, “তবে সেই আশা পূরণ করতে দেবে না দেশের জনগণ।”

ফ্যাসিস্টদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না, ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন পেশার আড়ালে মিশে গোপন তথ্য সংগ্রহ করে সরবরাহ করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়া জুলাইয়ের চেতনা। ঐক্যবদ্ধভাবে কাজ করলে এবং নিজেদের অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সবার আগে বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ওসি সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, জুলাই যোদ্ধা, রনি আহমেদ, মাইনুল ইসলাম ও বাদশা আলম।

অনুষ্ঠানে বাঘা উপজেলার গেজেটভুক্ত ৪ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন: রনি আহমেদ, মোঃ মাইনুল ইসলাম, মোঃ বাদশা আলী ও মোসাঃ রুকাইয়া ইসলাম।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাধ্যমিক পর্যায়ে রচনায় ১ম হয়েছেন রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া সুলতানা হিমু। প্রাথমিক পর্যায়ে রচনায় ১ম হয়েছেন হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফমানি।

অনুষ্ঠানে বিএনপি নেতা অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আশরাফ আলী মলিন, কামাল হোসেন হোসেন, সাইফুল ইসলাম,তফিকুল ইসলাম, বিএনপির প্রবীণ নেতা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, সুরুজ্জামান সুরুজ,আমজাদ হোসেন,আব্দুল লতিফ,কৃষক দলের সেলিম আরিফ, যুবদলের নেতা সালে আহমেদ সালাম, যুবদলের নেতা শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031