IMG-LOGO

বৃহস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে প্রতিপক্ষের জমির ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলনপত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ব্যবসায়ীসহ আটক ৮চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহতরুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতজুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন :গোমস্তাপুরে আলোচনা সভায় হট্টগোলদেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করতে হবে” -জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঘায় এমপি চাঁদআওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে মহানগর বিএনপির সমাবেশগোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশেদুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনাতানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিতবাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিতরাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতশিমুল মেমোরিয়াল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনজুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী মিনুজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগমারায় জামায়াতের মিছিল-সমাবেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ব্যবসায়ীসহ আটক ৮

পত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ব্যবসায়ীসহ আটক ৮

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ ৮ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোহেল রানা মহাদেবপুর উপজেলার শিয়ালী গ্রামের ইয়াচিনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিন পরিচালিত পৃথক অভিযানে আরও ৭ জন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031