ধূমকেতু প্রতিবেদক : “মেধা নয়, পরিশ্রমই সাফল্য বয়ে আনে” এই স্লোগানকে ধারণ করে গৌরব, ঐতিহ্য এবং সাফল্যে গাধার নাম সাফল্য কোচিং সেন্টার, রাজশাহী শিক্ষানগরীর প্রাণ কেন্দ্রে আজ থেকে ৩৫ বছর আগে গড়ে উঠেছিল সাফল্য কোচিং সেন্টার।
প্রতিবারের ন্যায় এবারও সাফল্য কোচিং-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) বিকাল ৪ টাই নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাফল্য কোচিং সেন্টারের পরিচালক এম. এ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যক্ষ ড. এ. এইচ. এম. তাহমিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: ডি. এম. জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে কোচিং-এর হ্যাপি রহমান বৃষ্টি ও সাহেদ সালেকীন সুমন-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ মিজান, কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ৫৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।


