IMG-LOGO

শনিবার, ৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’রাজশাহী সাফল্য কোচিং সেন্টারে ৫৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা‘গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে’তানোরে ৬০ জন ছাত্রের মাঝে কুরআন বিতরন করল ছাত্রশিবিরজটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর পাশে সহায়তার হাত বাড়াল -শিবু দাশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৭ বোতল সিরাপ ও ১,৬৩০ নেশা জাতীয় ট্যাবলেট জব্দথাইল্যান্ডে দাদা-দাদিকে মেরে স্কুলে এসে ছাত্রের এলোপাতাড়ি গুলিতে নিহত ৭রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্বোধন‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’‘ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ অপহরণ জিয়াউল আহসানের নেতৃত্বে’১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ৭ আগস্ট ২০২৬ তারিখ মহানগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে মতিহার থানা পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর মোহম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির নগদ ৫৪৫ টাকা জব্দ করা হয়।

এছাড়াও রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকার রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের উত্তর পাশে সিটি কলেজ হোস্টেলের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা রাজশাহী জেলার বাগমারা থানার নাউপাড়া গ্রামের আলতাব প্রামানিকের ছেলে মো. ফিরোজ আলী (১৯)-কে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির কাজে সহযোগী হিসেবে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সোনারপাড়া গ্রামের মো. আবু সুফিয়ানের ছেলে মো: তৌহিদুল ইসলাম (৩৫) এবং বোয়ালিয়া থানার মালোপাড়া গ্রামের শ্রী বিমল কুমার সরকারের ছেলে সোহাগ সরকার (৩২) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃত ফিরোজ আলীর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অন্যদিকে রাত আনুমানিক পৌনে ২ টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার মনির কমিশনার এর বাড়ির পার্শ্বে) গ্রামের মৃত আজম আলীর ছেলে মো: নাসিম হোসেন (২৮); আসাম কলোনী (ছাওয়ালী মাজার সংলগ্ন) গ্রামের মো: আব্দুল মালেক ওরফে বাবুর ছেলে মো: ইমান আলী (২৮); শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মো: মনির উদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (২৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (ছাওয়ালী মাজার সংলগ্ন) গ্রামের মো: ইকবালের মেয়ে মো: ইমান আলীর স্ত্রী রিক্তা আক্তার (২৩); একই থানার আসাম কলোনী (বাদশার খৈলান মাজারের পার্শ্বে) গ্রামের মো: আব্দুল মালেক ওরফে বাবুর ছেলে মো: সম্রাট (২৯); শাহমখদুম থানার গাংপাড়া গ্রামের মো: একরাম আলীর ছেলে মো: তাননিন হোসেন (২৩); একই থানার নওদাপাড়া (পোস্টাল একাডেমির পিছনে) গ্রামের মো: মনির হোসেনের ছেলে মো: সিহাব উদ্দীন (২২) এবং রাজশাহী জেলার মোহনপুর গ্রামের বজরপুর গ্রামের মো: ইয়াবুল হোসেনের ছেলে মো: গোলাম রাব্বী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে রাত আনুমানিক ৯ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার নিউ মার্কেট ষষ্ঠীতলা গ্রামের মো: সিরাজুল ইসলাম বকুলের মেয়ে মোসা: সোনিয়া আক্তার (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাছাড়াও বিকাল আনুমানিক সোয়া ৫ টার দিকে চন্দ্রিমা থানার তালাইমারি পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মেহেরচন্ডী মধ্যাপাড়া গ্রামের মো: কাজিম উদ্দিনের ছেলে মো: মানিক মিয়া (২৫)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে রাত আনুমানিক পৌনে ২টার দিকে বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর রেলগেট পাড়ায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হানিফ ব্যপারীর ছেলে মো: সইবুর আলী ওরফে সবুজ (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031