IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাপুঠিয়ায় লাইসেন্স ছাড়াই অধিক দামে সার বিক্রি, ৮ বস্তা জব্দরাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিতকুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহারচাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত‘যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। খাবার বিতরণের পূর্বে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহীন ইকবাল এবং ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুব নেতা রবিন-উল-হাসান জাহিদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাফর আলমগীর বাবু, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায় সজল, মহানগর যুবদলের সদস্য তানভীর আহমেদ হীরা, চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজী জুবায়ের আহমেদ ।

আরো উপস্থিত ছিলেন পলিটেকনিকেল ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তপু,, ১৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব হৃদয়,যুবদলের সদস্য তৌফিক, পানু, হীরা, সুভাষ, সজল, রাব্বি, হ্যাভেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031