IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম , উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ শরীফ উল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031