IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতসিংড়ায় লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ, বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএমবেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতামোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরুচাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্ত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ

বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন মাইক্রোবাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার পুরাতন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ স্ট্যান্ডের উদ্বোধন করা হয়।

নতুন স্ট্যান্ড চালুর ফলে ভবানীগঞ্জ উপজেলা সদর এলাকায় যত্রতত্র মাইক্রোবাস, জিপ ও কার পার্কিং এবং যাত্রী ওঠানামার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম।

বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান এবং বাগমারা উপজেলা মাইক্রোবাস সমিতির সভাপতি মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, জিল্লুর রহমান, রাজশাহী জেলা মাইক্রোবাস ও কার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খান জাহান আলী, সড়ক সম্পাদক জিন্না সূর্য ও সদস্য সেলিম হোসেনসহ সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক ও চালকরা।

ভবানীগঞ্জ উপজেলা সদরকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে নির্ধারিত স্থানে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সড়কের ওপর যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা কমবে এবং যাত্রী ওঠানামায় শৃঙ্খলা ফিরবে।

নতুন স্ট্যান্ডটি কার্যকরভাবে পরিচালনা করা গেলে ভবানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট অনেকটাই কমবে। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031