IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা 

বাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা 

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক  তকী ফয়সাল তালুকদার রাজনৈতিক দল সহ শ্রেণী পেশার মানুষের সাথে  মতবিনিময় সভা করেছেন ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬ )সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য  আবু সাঈদ চাঁদ এম.পি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,  জুলাই যোদ্ধা,শিক্ষক- সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ এম.পি বলেন, “বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন প্রত্যেক দপ্তরে যথাযথ সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে।

তিনি পুকুর খনন, অবৈধ বালি উত্তোলন, পুকুর খনন,মাদক,ইমো হ্যাকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। 

এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। বিএনপি ক্ষমতায় আসা কয়েক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে।

জামায়াতের উদ্দেশ্য  বলেন, আপনারাও আওয়ামী লীগকে পছন্দ করেন না আমরাও করি না। জেল জুলুম নির্যাতনের শিকার আমরাও হয়েছি আপনারা ও হয়েছেন  । ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকে। কিন্তু জুলাই সনদ নিয়ে আপনারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি পরিবেশ সৃষ্টি  করেছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে কোন সন্দেহ নেই। শিক্ষকদের উদ্দেশ্য এমপি বলেন,  আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া নেতাদের দেশে ফেরত আসার স্বপ্ন দেখছেন। সেই কোন দিন বাস্তবায়ন হবে না।

নবাগত ইউএনও  তকী ফয়সাল তালুকদার বলেন, “আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই।  সকলকে নিয়ম নীতির মধ্যে চলার আহ্বান জানিয়ে বলেন  আমার কোনো অনিয়ম থাকলে আপনারা আমাকে শুধরিয়ে দিবেন।”

মতবিনিময় সভায় বাঘার আইন-শৃঙ্খলা, কৃষি, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপি নেতা কামাল হোসেন,তফিকুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তোজাম্মেল হক, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, শামীম সরকার,জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল ইসলাম, এনসিপি নেতা বাদশা আলম, অধ্যক্ষ আব্দুর রব,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, পূজা উদযাপন পরিষদের নেতা অপূর্ব কুমার সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন,ডাঃ আসাদুজ্জামান আশাদ, ওসি সেরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ শ্রেণী পেশার মানুষ।

একই দিন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বারি) আয়োজিত অবসর কালিন/মৃত্যু বরনকারি কর্মচারীদের চেক বিতরন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এমপি চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দল বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31