IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জামবাগমারায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুদেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশিঅনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম

ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জাম

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৫ জন যুবককে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলসও প্রদান করা হয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া চার সপ্তাহব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস বিতরণ করেন, বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।” বিজিবি মহাপরিচালকের ঘোষণার বাস্তবায়নে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করছে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধান অতিথি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস দেওয়া হয়েছে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারেন।

অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জোদান আল মুসা, পিপিএমসহ বিজিবি ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031