IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে নারী এনজিও কর্মীর ঘরে আটক কর্মকর্তা আশরাফুলের প্রতিবাদ দিয়ে রক্ষার চেষ্টানিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ফুলবাড়ীতে বাসের চাপায় ১০ বছরের শিশু নিহত‘এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে’পুঠিয়ার অবৈধভাবে সার মজুদ করার ব্যবসায়ীর অর্থদণ্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার’ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জামবাগমারায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুদেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশিঅনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫

নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৫৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। আর তিনজনকে নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন উপজেলার কানইল এলাকার নাছের হেমরমের মেয়ে করোলিনা হেমরম (৪১), একই এলাকার পচা রবিদাসের স্ত্রী শ্রীমতি সিমিতারা (৩৩) ও টিকরামপুর এলাকার মঙ্গল কিসকুর ছেলে মিস্ত্রি কিস্কু (৩৫)। আর ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন টিকরামপুর এলাকার মৃত নিমুয়া রবিদাসের ছেলে
শ্রী গফুর রবিদাস(৪৫) ও একই এলাকার শ্রী রামদাস রবিদাসের ছেলে শ্রী বাবুরাম রবিদাস(২২)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরমের কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারার কাছ থেকে ৯ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এছাড়া টিকরামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মিস্ত্রি কিস্কুর কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এছাড়া মাদক সেবনের দায়ে শ্রী গফুর রবিদাস(৪৫) ও শ্রী বাবুরাম রবিদাসকে (২২) ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031