IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবি

অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবি

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত রহনপুর রেলস্টেশনের পাশে গড়ে ওঠা বস্তি যা স্থানীয়ভাবে কেডিসি বা শান্তিপাড়া নামে পরিচিত তা উচ্ছেদের দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ দাবি তোলা হয়।

ওই বস্তিতে মাদক, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম হোসেন। বক্তব্য রাখেন ইউএনও জিল্লুর রহমান, ওসি নুরে আলম,ডিএনসির জেলা কার্যালয়ের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ১৬,বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ট্রাক শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু,ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ,আম ব্যবসায়ি সমিতির সভাপতি আবু তালেব,মাদক বিরোধী সংগঠক সারোয়ার জাহান সুমনসহঅন্যরা।

এরআগে বুধবার ওই বস্তিবএকজন চিন্হিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে স্থানীয়রা ডিএনসি সদস্যদের অবরুদ্ধ করে বাখার ঘটনার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। রহনপুর রেলস্টেশনে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহনের আগে ইউএনও ওই এলাকার ব্যবসায়ি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়দের অভিযোগ ,ওই বস্তির চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে প্রায় প্রতিদিনই মাদকের হাট বসে। সেখানে মাদকের পাশাপাশি পতিতাবৃত্তি চালানো হয়। কখনো কখনো সেখানে পথচারীদের আটকে জোরপূর্বক ব্ল্যাকমেলিং করে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়।চলতি আম মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আম ব্যবসায়ী ও ট্রাক চালকরা প্রায় প্রতিদিনই সেখানে ঘটনার শিকার হচ্ছেন।

বুধবার দুপুরে ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা সেখানে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যায়। সেখানে ডিএনসি,পুলিশ ও ইউএনওর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়া হয়।মতবিনিময় সভায় ওই বস্তিতে মাদক, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার অভিযোগ তোলা হয়। এছাড়া,অবিলম্বে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করে মাদক,ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031