IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাতকে সংবর্ধনারাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তা

রাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তা

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

আহত শিশুর নাম রেজওয়ান আহম্মেদ। সে উপজেলার মধুপুর গ্রামের ময়েন উদ্দীন প্রামানিকের ছেলে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে রেজওয়ান।
চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শিশুটির পরিবার নওগাঁ-৬ আসনের সংসদ সদস্যের কাছে আর্থিক সহায়তা চায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এমপির নির্দেশে রাণীনগর উপজেলা বিএনপি সহায়তার হাত বাড়ায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন শিশুটির মায়ের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ দলীয় নেতাকর্মীরা।

সহায়তা প্রদানের সময় মোসারব হোসেন বলেন, এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে উপজেলা বিএনপি সবসময় ছিল, এখনও আছে। এরই ধারাবাহিকতায় আমরা আহত শিশু রেজওয়ানের চিকিৎসার জন্য এই সহায়তা দিলাম। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031