IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> খাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘর

খাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘর

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরের নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক আলাউদ্দিন আলী ওরফে আলার নির্দেশে বিদ্যালয়ের মোড়ের ১৭টি দোকানে ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুরে প্রধান শিক্ষক আলাউদ্দিনের নির্দেশে ও তার আত্মীয়-স্বজনদের সহযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব দোকানঘর ভাংচুর করেছে। এতে করে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে ১৭টি পরিবার পথে বসেছে। সরকার যখন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে মরিয়া,তখন সরকারি দলের লেবাস পরে মানুষকে কর্মহীন করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী রুবেল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিনসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, রুবেল একজন ডিম ব্যবসায়ী, নারায়নপুর স্কুল মোড়ে দোকানের পজিশন কিনে প্রায় ৫ বছর যাবৎ ডিম ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুরে প্রধান শিক্ষক আলাউদ্দিনের নির্দেশে তার আত্মীয়-স্বজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে শিক্ষার্থীদের নিয়ে দোকান ভাঙচুর শুরু করে।এসময় রুবেল বাধা দিতে প্রধান শিক্ষক তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেস্টা ও দোকানের ক্যাশ ড্রয়ার থেকে ব্যবসার নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এছাড়াও দোকান ভাঙচুরে তার আরো প্রায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
জানা গেছে,বিগত ১৯৮৪ সাল থেকে নারায়নপুর গ্রামের তিন রাস্তার মোড়ে রাস্তার ধারের সরকারি জায়গায় দোকান করে ব্যবসা শুরু করে এসব ব্যবসায়ীরা। আর ৯০ দশকে নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়। এর পর থেকেই ওই জায়গার নাম হয় স্কুল মোড়।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক কোনো কাগজপত্র ছাড়াই এসব জায়গা স্কুলের দাবি করে দীর্ঘদিন যাবত ব্যবসায়ীদের উচ্ছেদের পাঁয়তারা করে আসছে।
সম্প্রতি, স্কুল পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই তিনি তিন দিনের মধ্যে ব্যবসায়ীদের দোকান গুটিয়ে নেয়ার নোটিশ দেন। এবং বৃহস্পতিবার দুপুরে ভাংচুর শুরু করেন।
তালন্দ ইউপির সাবেক ইউপি সদস্য (মেম্বার) আইয়ুব আলী বলেন, নারায়নপুর মৌজায়, খতিয়ান নম্বর-১৫, দাগ নম্বর ১৯৫৪, পরিমান ৪ দশমিক ৩৮ একর সম্পত্তির মালিক আরজান বিবি, রহিম বক্স মন্ডল, আলিম বক্স মন্ডল, রাবেয়া খাতুন, হাজেরা খাতুন ও ছবিজান বেওয়া।

এসব সম্পত্তির মধ্যে ২ দশমিক ১৯ একর সম্পত্তিতে স্কুল করা হয়েছে।কিন্ত্ত তারা কেউ এসব সম্পত্তি স্কুলের নামে রেজিষ্ট্রি দেননি।তিনি বলেন,জালিয়াতির মাধ্যমে এসব সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখানে স্কুল করা হয়েছে। তিনি বলেন,স্কুলের কাগজপত্র যাচাই-বাছাই করলেই জালিয়াতির প্রমাণ মিলবে।
ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ও রুবেল বলেন, আমরা বার বার বলেছি কাগজপত্রে স্কুলের জায়গা হলে আমরা স্বেচ্ছায় চলে যাবো।কিন্ত্ত হেড মাস্টার কখানোই কাগজ দেখায় না আবার জমি মাপজোক করে না। তারা বলেন, ১৫ নম্বর খতিয়ানের ১৯৫৩ নম্বর দাগ রাস্তার জায়গা এসব জায়গার উপর দোকান রয়েছে।এসব জায়গা স্কুলের হয় কি করে ?।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাঈমা খান বলেন, প্রধান শিক্ষক এবিষয়ে তাকে কিছুই জানায়নি। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় প্রধান শিক্ষক আলাউদ্দিন আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গ, এই প্রধান শিক্ষক আলাউদ্দিন তার স্কুলের মৃত শিক্ষক গোলাম রাব্বানী মারা যাওয়ার পরেও তার মৃত্যু সনদ জমা না দিয়ে ২৮মাস ধরে বেতন উত্তোলন করে আত্মসাৎ করারও ঘটনা ঘটেছিল। একজন মানুষ গড়ার কারিগর হয়ে একেট পর এক অকারিগরি কাজের জন্ম দিয়ে চরম বিতর্কিত হয়েছে এই প্রধান শিক্ষক আলাউদ্দিন। ফলে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ফু্ঁসে উঠেছেন স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031