IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা। তার ঐকান্তিক প্রচেষ্টায়
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রস্তাব করেছিলাম, উনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসি করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজকে তার জন্য কাঁদছে।

​১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। আর এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ​বিএনপি সরকারের আমলে রাজশাহীদের মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি অবৈধ্যভাবে চোরাচালান করে এবং মাদকদ্রব্যের ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীদেরকে অনুরোধ করব আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। আমরা এখানে সকল নেতারা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদেরকে আমরা কিছু বলব না। আইনটা নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী সমৃদ্ধিশীল হবে।

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী,

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান ও প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে নামফলক ছিল না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031