IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে এক তরুণকে মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মাথায় পাঁচটা সেলাই দেওয়া হয়েছে। এঘটনায় নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর সদরের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্তরা টাকা ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছেন।

মারধরের শিকার ওই তরুণের নাম সিয়াম তরফদার (১৯)। বাবার নাম নূরে আলম সিদ্দিকী। বাড়ি উপজেলার ভীমপুর গ্রামে।
আর অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত নজরুল ইসলাম তরফদারের ছেলে নুর আলম (৪৫) ও উপজেলার সাংসৈল গ্রামের আখতারুজ্জামান (৬০)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,
অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিয়াম উপজেলা সদরের হেলিপ্যাড এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড কফি হাউসের পাশে দাঁড়িয়ে ছিল।

এমন সময় অভিযুক্ত নুর আলম ও আখতারুজ্জামানসহ বেশ কয়েকজন সিয়ামকে জোরপূর্বক নুর আলমের দোকানের ভেতরে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, দোকানের ভেতরে নিয়ে সিয়ামকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে নুর আলম ধারালো বড় ছুরি দিয়ে সিয়ামের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এসময় অভিযুক্তরা সিয়ামের কাছ থেকে নগদ ১০ লাখ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটনফোন ছিনিয়ে নেয়।

ঘটনা বিষয় জানতে পারলে ভুক্তভোগীর চাচা ও স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর আলম বলেন, ছেলেটিকে শাসন করার জন্য চর থাপ্পড় মেরেছিলাম, মাথায় পাঁচটি সেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাকে শাসন করার সময় তার টিনের দোকানে পড়ে যেয়ে ছেলেটির মাথা কেটে যায়। তিনি আরো বলেন, ছেলেটির কাছে কোন টাকা ছিল না, তার কাছ থেকে আমরা কোন কিছু নেইনি।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ