ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় চুরির একদিন পর ব্যাটারি চালিত অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগষ্ট) দুপুরে বাঘা পৌর সভার নারায়ণপুর পালপাড়ার আম বাগান থেকে অটো ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আগের দিন রোববার অটো ভ্যানটি চুরি হয়ে যায়। এবিষয়ে অটোভ্যান মালিক শরিফুল ইসলাম শরিফ (২০) থানায় লিখিত অভিযোগ করেন। অটো ভ্যান মালিক শরিফুল ইসলাম শরিফ চারঘাট উপজেলার রাওথা (মীরগঞ্জ) গ্ৰামের বাবুল হোসেনের ছেলে ।
এবিষয়ে ভ্যান মালিক বাদী হয়ে সনাক্ত করা ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। তাঁরা হলো – বাঘা থানার চক নারায়ণপুর পালপাড়ার মিশন আলী (২৫) (পিতা-মোঃ আবুল কালাম), সোহাগ (২৮) (পিতা-মৃত সিদ্দিক আলী) স্বাধীন (২২) (পিতা-মোঃ টুটুল)।
অভিযোগ সুত্রে জানা যায়,অটো ভ্যান মালিক শরিফ শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে – বাড়ি থেকে ভাড়া মারার উদ্দেশ্যে বের হয় চারঘাট থানাধীন হাজীর ডালানে অবস্থান করছিলাম। উপরোক্ত বিবাদীগণ ৩ সেখানে এসে রিজার্ভ ভাড়া করে বাঘা বাজারের উদ্দেশ্যে আসে।
রোববার (৩০/০৮/২০২৬ ) বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকার সময় বাঘা থানাধীন বাঘা বাজারস্থ রওশনারা হোটেলের সামনে পৌছামাত্রই বিবাদী মিশন তার কাছ থেকে অটো ভ্যানের চাবি নিয়ে সে নিজেই ভ্যান চালাতে শুরু করে। ভ্যান চালানোর সময় ভ্যানের চাকা পাঞ্চার হওয়ায় বিবাদী মিশন ভ্যান খানা বাঘা থানাধীন উত্তর মিলিক বাঘা গ্রামস্থ শাহদৌলা ডিগ্রী কলেজের পিছনে মান্নানের গ্যারেজে ঢুকিয়ে চাকা পাঞ্চার মেরামতের কাজ করতে থাকে। পরে সকল বিবাদীগণ বাঘা থানাধীন মাজার গেটে নিয়ে মজা খেতে দেয়। আমি মজো খাওয়া অবস্থায় বিবাদী মিলন কৌশলে অন্যান্য বিবাদীদের সহায়তায় উক্ত ঘটনাস্থল থেকে একই দিন সময় বিকাল অনুমান ০৩:৪৫ ঘটিকার সময় মান্নানের
গ্যারেজে যায় এবং তার ভ্যান খানা নিয়ে অজ্ঞাতনামা স্থানে পালিয়ে যায়। অভিযোগে মোটর চালিত পুরাতন অটোভ্যানের মূল্য ধরা হয়েছে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতারসহ অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের করে সোমবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ##


