IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩

নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুড়া (মালীপাড়া) এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী থানায় এজাহার করেছেন।

নিহত প্রতিবন্ধী যুবকের নাম সজল মালী (৩০)। বাবার নাম জিতেন মালী। বাড়ি উপজেলার হাসুড়া গ্রামে।

আটক তিনজন হলেন একই গ্রামের মানিক মালীর স্ত্রী শ্রীমতি মুক্তি রানী (৩৬), মৃত মদন মালীর স্ত্রী শ্রীমতি মন্ডবি মালী (৫৮), ও রতন মালীর স্ত্রী শ্রীমতি মালা রানী (২৮)।

এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজল মালী একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী শ্রীমতি মুক্তি রানী, শ্রীমতি মন্ডবি মালী ও শ্রীমতি মালা রানী সজলকে গালমন্দ করে। আগের দিনের ঘটনার জের ধরে বুধবার (২ সেপ্টেম্বর,) সকালে ওই তিনজন পুনরায় সজল মালীর বাড়ির সামনে এসে তাঁর স্ত্রী দুলালী মালীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তিনজন মিলে দুলালী মালীকে মারধর করতে লাগে। মারধরের এক পর্যায়ে স্ত্রীকে বাঁচাতে সজল মালী এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে আমের ডাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সজল মালী মারা যায়।

থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031