IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসী

সিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসী

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া কবরস্থান স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন মহল্লার নানা বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন।

এদিন চকসিংড়া, সরকারপাড়া, পেট্রোবাংলা, শোলাকুড়া ও সোহাগবাড়ি মহল্লার প্রায় অর্ধশত মানুষ স্বেচ্ছায় কবরস্থানে জড়ো হন। তারা কবরস্থানের আগাছা, ঝোপঝাড় ও বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এতে কবরস্থানটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরে পায়।

কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “কবরস্থান আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কমিটির দায়িত্ব নয়, সবার নৈতিক দায়িত্ব। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের পরিচ্ছন্নতা কার্যক্রম সফল হয়েছে।”

চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আহমদ আলী বলেন, “মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও কবরস্থানসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

চকসিংড়া কবরস্থান কমিটির সদস্য আবুল কালাম আজাদ বলেন, “কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করা হবে।”

চকসিংড়া ঈদগাহ মাঠ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, “স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কবরস্থান পরিষ্কার করার উদ্যোগটি অত্যন্ত ভালো একটি সামাজিক কাজ। এতে শুধু কবরস্থান পরিষ্কার হচ্ছে না, মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও তৈরি হচ্ছে। এমন উদ্যোগে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত।”

চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মামুনুর রশিদ বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কবরস্থান আমাদের মৃত স্বজনদের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। তাই এর পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ যারা স্বেচ্ছায় সময় ও শ্রম দিয়েছেন, তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

স্থানীয়রা জানান, স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারের এ উদ্যোগ এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031