IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল

অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, অপরাধী ও কিশোর গ্যাংয়ের কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোকে তার স্থান হবে জেলই। তবে কেউ ভালো হওয়ার প্রতিশ্রুতি দিলে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে বিষয়টি আইনগতভাবে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয়দের উদ্দেশে পুলিশ সুপার বলেন, এত মানুষ যদি মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তুরুকবাড়িয়া এলাকায় কারও মাদক বিক্রি করার সাহস থাকবে না। আপনারা কথা দিন, এই এলাকায় যে-ই মাদক বিক্রি করবে, তাকেই ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন। আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, কিছু লোক ‘ব্ল্যাক হোল’ নামে একটি ক্লাবের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম চালিয়ে আসছিল। তাদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ যদি মাস্তানি করে, তাহলে তার জায়গা জেলেই হবে।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আবদুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান (মকে)।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31