IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ১২ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল । এর অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদান, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার মৈনম বহুমুখী উচ্চবিদ্যালয়, মৈনম বালিকা উচ্চবিদ্যালয় ও দক্ষিণ মৈনম উচ্চবিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
কর্মসূচিতে সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মীর শওকত আলী। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবেশের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে মান্দা উপজেলার ১৩টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031