ধূমকেতু প্রতিবেদক, পোরশা : প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে নওগাঁর পোরশায় এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
তিনমাস সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে এ অভিযান শুরু করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বড় পর্দায় এ উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, ডাঃ আরিফ হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন, বিএনপি সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #


