IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন অভিনেত্রী হানিয়াউল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনযশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে প্রিন্স প্রথম স্থান হয়েছেবাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় উদ্বোধনের আগেই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ভাড়াঅর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই’‘জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি’ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে রাসিকের বর্ণাঢ্য র‌্যালিমেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগতুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টাডেঙ্গুর প্রকোপের আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে: এমপি মিলনপোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুমান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান‘আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি’তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> উল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে উল্লাপাড়া থেকে পূর্ণিমাগাঁতী সড়ক পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির অনুসরণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা থেকে মানুষকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে ঝড়, বৃষ্টি ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, “বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থেকে বাঁচতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কর্মসূচিকে একটি টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি পরবর্তী চার বছর চারাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, স্কাউটস সদস্য এবং সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটসের কমিশনার মোঃ সামসুল হক (এল.টি.)। পরে শ্রীকোলা-পূর্ণিমাগাঁতী সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার রোভার স্কাউটস ও গার্ল ইন রোভার স্কাউটসের সদস্যরা অংশ নেবেন। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, শাহজাদপুর সরকারি কলেজ ও বেলকুচি সরকারি কলেজের রোভার স্কাউটস সদস্যরা সড়কের বিভিন্ন অংশে গাছের চারা রোপণ করবেন।

এছাড়াও সর্বদা নেপথ্যে থেকে কাজ করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের রোভার স্কাউট গ্রুপের
২০০১ সালে সাবেক রোভার স্কাউট মোঃ আব্দুর গফুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031