ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শ্রমিক মালিকদের অন্যতম সংগঠন সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় পৌর ভাসানী মিলনায়তন সিরাজগঞ্জে, সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা সিএনজি মালিক সমিতির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন জাতীয়তাবাদী ছাত্র দলের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির , অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, এর সঞ্চালনায় এবং অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমেই স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহু গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানএর আত্মার মাগফেরাত কামনা করি একই সাথে মরহুমা বেগম খালেদা জিয়া রহুের মাগফেরাত করি, এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে
সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে যে, মুহূর্তে সাধারণ সভা করছি বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হয়েছে। এই দেশের সাধারণ মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। আপনারা জানেন যখন বিএনপি সরকার সরকার গঠন করে একটা সংকট দেখা দিয়েছে। এটা তারেক রহমান বা সরকারের সৃষ্ট সংকট নয়, এ সংকট বৈশ্বিক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ সংকট।
, দীর্ঘ ১৭ টি বছর আওয়ামীলীগ দেশ পরিচালনা করে লুটেপুটে এদেশকে শুন্য ঝুড়িতে রূপান্তরিত করেছেন।
তিনি আরো বলেন,, “দেশের রাস্তা-ঘাট, পুল-কালভার্টসহ অবকাঠামো উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি। বরং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।”, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের সময় স্বল্প সময়ের মধ্যেই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়েছে।জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির তুলনায় দেশে কম হারে বৃদ্ধি করা হয়েছে। পাশের দেশ ভারতের তুলনায় বাংলাদেশে দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে ।
আপনারা জানেন বিএনপি সরকার যখন ক্ষমতা অর্জন করে তখন এমন দশা দেখা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর ভাবে দেশ পরিচালনা করছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ট্রা”ক ও ট্যাংক গড়ী মালিক গ্রুপের সভাপতি মুন্সি জাহেদ আলম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটি সড়ক সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম, জুলফিকার, দপ্তর সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মজনু সেখ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাৎত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শিবলী রহমান সহ – সকল সদস্যগণ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভায় অসহায় শ্রমিক পরিবারের হাতে নগদ অর্থ অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে তার হাতে তুলেদেওয়া হয়।



