IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যুনিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদানপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন

মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুরে মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলকুমারী বিলে মোহনপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, “আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে মৎস্য চাষি, মৎস্য প্রতিপালনের সঙ্গে জড়িত কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের উৎসাহিত করা সম্ভব হবে।” তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম দেখে নিজ নিজ অবস্থান থেকে সবাই মাছ চাষে ও পোনামাছ অবমুক্তকরণে আরও বেশি উদ্বুদ্ধ হবেন।

মাছ চাষের সুফল তুলে ধরে তিনি আরও বলেন, “এই মাছগুলো বড় হয়ে দেশের বিশাল চাহিদা পূরণ করবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণে এটি বড় ভূমিকা রাখবে।” প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি সবাইকে উৎপাদনমুখী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৬টি জলাশয়ে ১০-১৫ সেন্টিমিটার আকারের মোট ২৮৬.৭১ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা বিনামূল্যে বিতরণ ও অবমুক্ত করা হয়। এর আগে সংসদ সদস্য মোহনপুর উপজেলা পরিষদের পুকুরেও বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন। উদ্বোধনী বক্তব্য শেষে অতিথিরা বিলের জলাশয়ে পোনা অবমুক্ত করে মোনাজাতে অংশ নেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুরহাটে যাত্রা বিরতি করেন এমপি শফিকুল হক মিলন। সেখানকার বিএনপি কার্যালয়ে বসে তিনি সাধারণ জনগণের কথা শোনেন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে ফেরার পথে পবা বিমানবন্দরের পাশে ‘রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতি’ কার্যালয়ে যান। সেখানে ব্যবসায়ীরা আলু সম্পর্কিত বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে রাজশাহী জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি নিয়ে বসে সমাধানের পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031