IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধনভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত স্বামীর জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়া এবং জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী মোছা. খাদিজাতুল কুবরা ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআর আবাসিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খাদিজাতুল কুবরা জানান, তার স্বামী মো. আব্দুর রউফ একজন শারীরিক প্রতিবন্ধী এবং বর্তমানে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। ২০০৮ সালের দিকে দলিলমূলে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটিকরা মৌজায় জমি ক্রয় করেন তার স্বামী। জমির তফসিল অনুযায়ী সাবেক দাগ নম্বর ৭৯২ ও হাল দাগ নম্বর ৯৬৩। মোট ৪২ শতক জমির মধ্যে তার স্বামী ৩ শতক জমি ক্রয় করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

খাদিজাতুল কুবরার অভিযোগ, কয়েকদিন আগে তিনি জানতে পারেন আলমগীর হোসেন, নুরুজ্জামান, সালাম ও জাকিরুল ইসলাম ওই জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে জানতে চাইলে তারা জমিটি তার স্বামীর কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়েছেন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে জানতে পারেন প্রতারণার মাধ্যমে তার স্বামীকে সমাজসেবা অফিসে নিয়ে যাওয়ার কথা বলে একটি জায়গায় নেওয়া হয়। সেখানে কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার পাশাপাশি তার স্বামীর হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে ওই টাকা ফেরত নিয়ে তার স্বামীর কাছ থেকে জমি লিখে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিষয়টি জানার পর অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

খাদিজাতুল কুবরা জানান, এ ঘটনায় তিনি ইতোমধ্যে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ করেছেন এবং জমি উদ্ধারে আদালতেও মামলা করেছেন। মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ তার।

তিনি আরও বলেন, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একজন অসহায় নাগরিক হিসেবে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার স্বামীর জানমালের নিরাপত্তা এবং জমিটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031