ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাসদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেল পাঁচটায় স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ উপজেলা কমিটির আহবায়ক কমরেড কালিপদ সরকার, বাসদ নওগাঁ জেলা আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অসিত দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মিজানুর রহমান মিজান প্রমূখ। বক্তারা অবিলম্বে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান। তারা আগামী ৭ দিনের মধ্যে অলিফ চন্দ্র দত্তের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী ও দুলাল পাড়ার বাসিন্দা ছিলেন। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুলালপাড়ায় তার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থেকে ৬ ভরি সোনা ও নগদ ৬ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদঘাটন বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।#



