IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুরমাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যেবিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণরাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালানিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দএমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জনতানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবিচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিতগোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ইসরাত জাহানরাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণতেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুর

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ প্রদান করছে। রাজশাহীর শিক্ষানগরীর সুনাম অক্ষুণ্ন রাখতে, রাজশাহী কোর্ট কলেজসহ অন্যান্য সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সরকারীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সব সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কোর্ট কলেজের সম্মেলন কক্ষে আইসিটি ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজশাহীর সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এলাকা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে হবে। রাজশাহীকে একটি সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন এবং মানসম্মত আইন-শৃঙ্খলা বজায় থাকা, বসবাস উপযোগী শহর হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।

শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ মায়ের সাথে তুলনা করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা অর্জন করে ভবিষ্যতে জাতির মুখ উজ্জ্বল করতে হবে এবং বিশ্বমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।

ভূমিমন্ত্রী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতি দেন। হোস্টেল নির্মাণের স্থান সংকুলানের জন্য কলেজের পার্শ্ববর্তী এলাকায় ভূমি মন্ত্রণালয়ের কোনো খাস জমি থাকলে তা কলেজের নামে বরাদ্দ পাওয়ার জন্য কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে আবেদন করার পরামর্শ দেন এবং আবেদন সাপেক্ষে দ্রুত জমি হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ সাইদা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে রাজশাহী কোর্ট কলেজের আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তি প্রস্তর স্থাপন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031