ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি, ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীণ রাজনীতিবিদ মজিবর রহমান লেবু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫ টায় ০২নং বাগবাটি ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি, ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ মজিবর রহমান লেবু।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ মজিবর রহমান লেবু তিনি বলেন, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম । নির্বাচিত হওয়ার মতো অবস্থানে থাকলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত দেখিয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহযোগিতায় সিরাজগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমি এই ইউনিয়নের মানুষ তাই আপনাদের কাছে আমার এই অনুরোধ আপনারা আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে আমার পাশে থসকতে হবে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির, সাবেক সিনিয়র সহ-সভাপতি একাব্বর আলী,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম,,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদত হোসেন ঠান্ডু, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রেজাউল করিম রোকনী, মেছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাস হোসেন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আবু হানিফ, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবংমোঃ নুরুল হুদা, বাগবাটি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তানভীর হোসেন৷ রাব্বি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হামীদ, যুবদলের সভাপতি
ফারুক, কৃষক দলের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর্জা শামীম হোসেন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, জেলা যুবদলের প্রচার সম্পাদক রবি, সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : সিরাজগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।


