ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যাবহার পর্যয়ক্রয়মে বাতিল করার লক্ষ্যে সিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য ঝুকি এড়াতে সমাজের সকল শ্রেনী-পেশার মানুষেরই ভোজ্যতেল বিষয়ে সচেতনতা প্রয়োজন, সরকারও এ বিষয়ে কাজ করছে। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবও নিয়মিতভাবে ড্রামের ভোজ্যতেল বিষয়ে তদারকি করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


