IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ইসলামী ব্যাংকের পরিচালনায় স্থিতিশীলতা বজায় রাখতে অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন, ঊর্ধ্বতন নির্বাহীদের আগামী দুই বছর চাকরি থেকে অব্যাহতি না দেওয়া এবং ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় কথিত দালাল ও সুবিধাভোগীদের শনাক্ত করে বহিষ্কারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের ২ নম্বর খলিফাপট্টিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষ গ্রাহক ও আমানতকারী অংশ নেন। এ সময় গ্রাহকরা মানববন্ধনেও অংশ নিয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক রুহুল আমিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুল হাই বাকী, মো. গিয়াস উদ্দিন, মো. ছানোয়ার হোসেন, গ্রাহক ফোরামের সদর উপজেলা সভাপতি মো. জহির রায়হান, গ্রাহক মোছা. তানজিলা খাতুনসহ বিভিন্ন গ্রাহক। কর্মসূচি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের গ্রাহক মো. হাফিজুর রহমান।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করতে অভিজ্ঞ কর্মকর্তাদের প্রয়োজন। তাই ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন এবং আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে অযথা চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার দাবি জানান তারা।

গ্রাহকরা আরও বলেন, ব্যাংকের অভ্যন্তরে যারা অনিয়ম, দুর্নীতি ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এস আলমের সঙ্গে সম্পৃক্ত কথিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ব্যাংক থেকে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যাংকের পরিবেশ নষ্টকারী ও ক্ষমতার অপব্যবহারকারী কথিত কুচক্রী মহলকে দ্রুত বহিষ্কার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও আমানতকারীদের পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031