IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদের

বাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদের

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর )সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, খাল খননের কাজ চলমান রয়েছে। বড়াল পুনঃখননের ৪২৮ কোটি টাকার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। বড়ালকে বাঁচাতে হলে ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ তৎপর হলে তিনি যে কোন ধরনের সহযোগিতা করবেন।

অবৈধ দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ নিধন না করার আহ্বান জানান তিনি এবং একই সাথে পুকুর খনন বন্ধের বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভায় আলোচনাকালে বক্তারা বলেন, এক সময় বড়াল নদী ছিল বাঘার ফুসফুস। বড় বড় নৌকা চলতো, কৃষকের জমিতে পানি যেত, জীবিকা চলতো। বিশেষ করে আড়ানী বাজার সংলগ্ন বড়ালকে কেন্দ্র করে রমরমা ব্যবসা-বাণিজ্য ছিল। বড়ালেই ধরা পড়তো জাতীয় ইলিশ মাছ। সেই নদী আজ দখল ও দূষণে মৃতপ্রায়। পলিথিন, বর্জ্য ও অবৈধ দখলে নদীটি হারিয়ে যেতে বসেছে। নির্বিচারে গাছ কাটা ও পদ্মার তলদেশ থেকে বালি উত্তোলনের ফলে পদ্মার ভাঙন ও জলবায়ু পরিবর্তনে ফসল ও স্বাস্থ্য সবই হুমকির মুখে পড়েছে। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় এমপির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় বড়াল নদী রক্ষায় পুনঃখনন ও অবৈধ দখল থেকে উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বাপা উপজেলা কমিটির সভাপতি ড. আব্দুস সালাম লাভলু।

বাপার বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আব্দুল লতিফ মিঞা, শিক্ষক বাবুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান, সেলিনা আক্তার শাপলা, বাপা বাঘা পৌর শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য রানু আরা খাতুন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, প্রকৃতি, পরিবেশ ও বড়াল রক্ষার ব্যাপারে স্থানীয়ভাবে আলোচনা করে সকলের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাপার সদস্যগণ উপস্থিত ছিলেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ