IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদানবাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার‘‘বিএনপি চাঁদাবাজ দল’,এটা সালমানের ঢালাও অভিযোগ’রাণীনগরে ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম-ওয়ালে ফাটল ॥ খসে পরছে ছাদের পলেস্তারা।চরম আতংক-উৎকন্ঠায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরামহাদেবপুরে মসজিদের জমি দখল করে পাশে নতুন অস্থায়ী ওয়াকিতিয়া মসজিদ নির্মাণ, গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কারাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ‘সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা’বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩পোরশায় মাদক, নগদ অর্থসহ মাদক সিন্ডিকেটের দুইসদস্য গ্রেফতারদিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন চাঁপাইনবাবগঞ্জের কাজল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাএী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের ধানবান্ধি ইসলামিয়া সরকারি কলেজে মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অভিযাএী সংসদের বহুতল ভবণ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এঁর উদ্যোগে এ ভিত্তি প্রস্তর স্থাপন কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন, আজকের এই শুভক্ষণে, ঐতিহ্যবাহী ও গৌরবময় মাটিতে ( অভিযাত্রী সংসদ) ও ইসলামিয়া সরকারি কলেজ মাঠে খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক / শিক্ষিকাবৃন্দ সুধী সমাজ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় —আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সুধীবৃন্দ,একটি সমাজকে সুন্দর, মাদকমুক্ত এবং প্রগতিশীল হিসেবে গড়ে তুলতে ক্লাবের ভূমিকা অপরিসীম। ক্লাব কেবল একটি চার দেয়ালের ঘর নয়; এটি একটি এলাকার সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া চর্চার মূল কেন্দ্রবিন্দু। সিরাজগঞ্জে এই অঞ্চলের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে, তাদের ভেতরের প্রতিভাকে বিকশিত করতে এবং সামাজিক মেলবন্ধনকে আরও দৃঢ় করতে এই ক্লাবটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আজ যে বহুতল/নতুন ভবনের ভিত্তি প্রস্তর আমরা স্থাপন করলাম, তা আগামী দিনে এখানকার সামাজিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।প্রিয় উপস্থিতি,আমাদের তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ।

বর্তমান সময়ে যখন প্রযুক্তির অপব্যবহার এবং মাদক তরুণ সমাজকে গ্রাস করছে, তখন এই ধরণের ক্লাবের দায়িত্ব আরও বেড়ে যায়। আমি আশা করব, এই নতুন ভবনটি যখন পূর্ণাঙ্গ রূপ পাবে, তখন এখান থেকে আরও বেশি করে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। তরুণরা যেন তাদের অবসর সময়কে এখানে এসে ইতিবাচক কাজে লাগাতে পারে, সেই পরিবেশ আপনাদের নিশ্চিত করতে হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যিনি সমাজের মানুষদেরকে নিয়ে সব সময় ভাবেন। এবং সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সিরাজগঞ্জ নিয়ে কাজ করছেন। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তারকে। আমি এই আধুনিক ক্লাব ভবন ও খেলার মাঠ উন্নয়ন নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন ঘোষণা করছি।আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ।

অনুষ্ঠানে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার তিনি বলেন, আসসালামু আলাইকুম আজকের এই শুভক্ষণে, ঐতিহ্যবাহী ও গৌরবময় মাটিতে ( অভিযাত্রী সংসদ) ও ইসলামিয়া সরকারি কলেজ মাঠে খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন যে, এটি সিরাজগঞ্জ একটি অত্যন্ত প্রাচীন ও সুপরিচিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, যা বিভিন্ন প্রথম বিভাগ ক্রিকেট লীগ ও মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এই ক্লাবটি। তিনি আরো বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়ন প্রয়োজন। এই ক্লাব ঘরটি যখন পূর্ণাঙ্গ রূপ পাবে, তখন এখান থেকে এলাকার নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে আমি আশা রাখি। বিশেষ করে তরুণদের নেতৃত্ব সৃষ্টি এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে এই ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। এর পাশা পাশি এই ইসলামিয়া সরকারি কলেজে মাঠটি মিনি স্টেডিয়াম রুপ লাভ করক, আমি এই নির্মাণ কাজের সার্বিক সাফল্য কামনা করছি। আজকে এই মহতী উদ্যোগ আমি হাতে নিয়েছি ইনশাআল্লাহ। আমি আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ হবে এবং এটি সিরাজগঞ্জে সামাজিক অঙ্গনে এক অনন্য অবদান রাখবে।

এসময়ে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর শরীফ উস সাঈদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ১ উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোর্শেদ মিয়া,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, মোঃ রাশেদুল হাসান রন্জন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার,জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031