ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : “শিক্ষাই জাতির মেরুদন্ড, জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য ” বাংলাদেশ শিক্ষক সমিতির (বারী) মোহনপুর উপজেলা শাখা, রাজশাহী। ত্রৈবার্ষিক কমিটি গঠন সভা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮শে সেপ্টেম্বর বেলা ১২টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের হলরুমে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মোহনপুর উপজেলা শাখার আহবায়ক আবুল হোসেন, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুল আলীম শেখ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহবায়ক হযরত আলী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, অবসর ভাতা, কল্যান ট্রাষ্ট্রের অর্থ, মৃতঃ কালীন চেক, দ্রত যেন পাই সেই বিষয়ে আমাদের কাজ অব্যাহত থাকবে। এবং শিক্ষকদের ন্যায দাবী ও জাতীয়করণে একত্রিত থাকিবো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, নূরে আলম সিদ্দিকী মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, আয়াজ উদ্দিন, ইয়াকুব আলী, আব্দুল লতিফ, রুখসানা মেহবুব শাপলা, বদের উদ্দিন, মাহবুব হাসান দুলাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
পরে সভার সকল সদস্যের সম্মতিক্রমে উপজেলা শাখার সভাপতি পদে নির্বাচিত হন বিষহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ। বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



