IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়

মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মতবিনিময় সভায় মান্দা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকেরা মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পেতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন সাংবাদিকেরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘মান্দা উপজেলাকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আপনারা উন্নয়নের ধারাকে বেগবান করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য পেতে যেন কোনো সাংবাদিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে। মান্দার সার্বিক দুর্নীতি প্রতিরোধ এবং তথ্যপ্রবাহ সচল রাখতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের এই মেলবন্ধন অব্যাহত থাকবে।’

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মকলেছুর রহমান মকেসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ