IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজ

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট অর্জন করেছেন সিরাজগঞ্জের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি সাইফুল ইসলাম সরকার এবং গ্রুপ সম্পাদক হাদিসুর রহমান। তাদের এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউটস সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আওতাধীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট রোভার স্কাউট শিক্ষককে নির্ধারিত প্রশিক্ষণ ও মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। শুরুতে ওরিয়েন্টেশন কোর্সের পর রোভার বেসিক কোর্স, রোভার অ্যাডভান্স কোর্স এবং রোভার স্কিল কোর্স সম্পন্ন করতে হয়। পরবর্তীতে রোভার অঞ্চলে লকবুক ও ইউনিট পরিদর্শনের রিপোর্ট প্রদানসহ নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর প্রশিক্ষণ বিভাগের মাধ্যমে উডব্যাজ অর্জনের সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ শামসুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার এবং গ্রুপ সম্পাদক হাদিসুর রহমান রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন করায় বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক, সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রিন্স এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলামের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উডব্যাজ অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিংয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। ফলে নতুন এ অর্জনের মাধ্যমে সাইফুল ইসলাম সরকার ও হাদিসুর রহমান আরও দক্ষতার সঙ্গে রোভার স্কাউট ইউনিট পরিচালনা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখতে পারবেন।

উডব্যাজ অর্জনের অনুভূতি জানিয়ে অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার বলেন, “রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। স্কাউট আন্দোলনের আদর্শ ধারণ করে নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা ও মানবিক মূল্যবোধ গঠনে আজীবন কাজ করে যেতে চাই। এ অর্জনের পেছনে যাদের দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

সংশ্লিষ্টরা মনে করছেন, তাদের এ অর্জনের মাধ্যমে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও স্বেচ্ছাসেবার মানসিকতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930