IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণবাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভানিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনাগোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিতভয়াবহ দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাতফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবারবিয়েতে ‘না’পরিবারের, ঘর থেকে মিলল কিশোরের মরদেহফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি থেকে ২৭ মে, পাঁচ ধাপে শেষচারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাই
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণ

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এবং চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিকের তত্ত্বাবধানে নগরীর আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মাঝে
সবুজ ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ার লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার ১২ অক্টোবর সকাল ১১টাই স্কুল প্রঙ্গনে নগরীর চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডে আয়োজন করে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। তিনি জানান, নগরজুড়ে সবুজায়ন বাড়ানো ও পরিবেশের ভারসাম্য ধরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মহানগর বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের সহায়তায় নগরীর অলিতে-গলিতে এ সবুজ বার্তা পৌঁছে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলমান থাকবে।

অনুষ্ঠানে মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গাছ লাগানো কেবল কোনো সামাজিক আয়োজন নয়, বরং আগামী দিনের প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নিশ্চিত করার বড় দায়বদ্ধতা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে রাজশাহী শহরের প্রতিটি পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে চারা বিতরণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের এই আয়োজনে আরও অংশ নেন আল আরাফা একাডেমির প্রধান শিক্ষক মো. সাদেক আলী, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন ও মো. সোহেল রানা , সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভীর হোসেন হীরা।

এ ছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930