IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়েতে ‘না’পরিবারের, ঘর থেকে মিলল কিশোরের মরদেহফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি থেকে ২৭ মে, পাঁচ ধাপে শেষচারঘাটে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে ভ্যান ছিনতাইমান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাধামইরহাটে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের রিটেইলার ও খুচরা দোকানে অভিযানরবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: গ্রেফতারকৃতদের রিমান্ড দিয়েছে আদালতরাহশাহীতে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভাঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও তাঁবু জলসানিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরামোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলী এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডল।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা, নিরাপত্তা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কন্যাশিশুদের জন্য বৈষম্যহীন, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930